ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ধামইরহাটে ৭৫ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ অনিতা পাহান (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টুর রহমান-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ধামইরহাট থানার একটি বিশেষ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অনিতা পাহানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতবাড়ি থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণসহ ৭৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে ৭৫ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ অনিতা পাহান (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টুর রহমান-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ধামইরহাট থানার একটি বিশেষ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অনিতা পাহানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতবাড়ি থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণসহ ৭৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x