ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক, গরুচুরি মামলার রিমান্ডে থাকা আন্তঃজেলা চোরসহ ৬ জনকে আদালতে সোপর্দ

বগুড়ার সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ৭ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় আরও পাঁচজনসহ মোট ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সারিয়াকান্দি থানার গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মোঃ শাহ আলম (২৭), পিতা মোঃ আশরাফ আলী, সাং হিন্দুকান্দি, সারিয়াকান্দি—তার বিরুদ্ধে ৭ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান অভিযুক্ত মোঃ তারেক মিয়া (২৫), পিতা মোঃ মহিদুল ইসলাম, সাং অন্তারপাড়া, সারিয়াকান্দি, বগুড়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গরুচুরি মামলার তদন্তে প্রাপ্ত এবং রিমান্ডে থাকা আন্তঃজেলা পেশাদার চোর হিসেবে উল্লেখ করা অপর তিনজন হলেন—মোঃ গোলাম রাব্বানী ওরফে রাব্বানী সাকিদার (২৯), পিতা মৃত আলাউদ্দিন, সাং কোমল দোগাছী, থানা আদমদিঘী; শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), পিতা পতিত চন্দ্র হালদার, সাং হাটতাজপুর; শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭), পিতা সুমেন রাজবংশী, সাং বড় বাড়ইহাটি—উভয় থানা সিংড়া, জেলা নাটোর।

এ ঘটনায় আরও মোঃ মাহবুব ইসলাম ওরফে মাহবুব (৩৫), পিতা মোঃ জাকারিয়া হোসেন, সাং ধর্মহাটা, থানা কর্নহার, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ছয় আসামিকে যথাযথ নিয়ম অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x