হ্যান্ডবল জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ে হ্যান্ডবল (বালক) ইভেন্টে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ “জেলা চ্যাম্পিয়ন” হওয়ার গৌরব অর্জন করেছে।
এ অসাধারণ সাফল্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের খেলোয়াড়দের পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় সংবর্ধনা প্রদান করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ ও শুভকামনা ব্যক্ত করেন।
জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনবে—এই প্রত্যাশা।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন