ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

বদলগাছীতে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা

নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় বদলগাছী উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে কার্যকর পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় করা হয়।

বদলগাছী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী।

আলোচনা সভায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় বদলগাছী উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে কার্যকর পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় করা হয়।

বদলগাছী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী।

আলোচনা সভায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x