ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল জব্দ, জরিমানা

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীনভাবে দোকান ও গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল মজুদের অপরাধে চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল জব্দ, জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীনভাবে দোকান ও গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল মজুদের অপরাধে চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x