ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বনশ্রী–আফতাবনগর সংযোগে ১৩ কোটি টাকার পদচারী সেতু উদ্বোধন

বনশ্রী–আফতাবনগর সংযোগে নবনির্মিত পদচারী সেতু

 রাজধানীর বনশ্রী ও আফতাবনগরের মধ্যে রামপুরা (বেগুনবাড়ী) খালের ওপর নির্মিত ৪২ মিটার দীর্ঘ পদচারী সেতু আজ উদ্বোধন করা হয়েছে। সেতুটি চালুর ফলে দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো ও নৌকার ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দাদের খাল পারাপারের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে নির্মিত সেতুটিতে ব্যয় হয়েছে ১৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা। ৩ দশমিক ৮০ মিটার প্রশস্ত স্টিলের কাঠামোর ওপর কংক্রিটের স্ল্যাব ও টাইলস দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

ডেমরাগামী রামপুরা–বনশ্রী সড়কের ফরাজী হাসপাতালের পাশে নির্মিত এই সেতুটি মূলত পথচারীদের চলাচলের জন্য। স্থানীয় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অভিভাবক ও সাধারণ পথচারীদের জন্য এটি নিরাপদ ও সহজ পারাপারের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বনশ্রী–আফতাবনগর যোগাযোগ সহজ করতে রামপুরা খালের ওপর তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুটি সেতু যানবাহন চলাচলের জন্য এবং একটি পথচারীদের জন্য নির্মাণের পরিকল্পনা ছিল।

এদিকে, একই খালের ওপর আরও দুটি যানবাহন চলাচল উপযোগী সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। এর একটি বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে এবং অন্যটি মেরাদিয়া বাজারের কাছে নির্মাণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বনশ্রী–আফতাবনগর সংযোগে ১৩ কোটি টাকার পদচারী সেতু উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x