ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সরকারি বাসা নেওয়ার বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির

নির্বাচনের আগে সরকারি প্লট ও শুল্কমুক্ত (ট্যাক্স-ফ্রি) গাড়ি না নেওয়ার ঘোষণা দেওয়ার পর সরকারি বাসভবন বরাদ্দ নেওয়া নিয়ে যে আলোচনা ও সমালোচনা চলছে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি স্পষ্ট করে বলেন, বরাদ্দ পাওয়া বাসাটি তার ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তিনি সেখানে বসবাসও করেন না। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি কূটনৈতিক ও আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনেই বাসাটি ব্যবহার করা হচ্ছে।

বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে কথা বলেন।

সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে আলোচনার একপর্যায়ে সরকারি বাসা নেওয়ার বিষয়টি নিজেই তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলতে পারেন—নির্বাচনের আগে প্লট না নেওয়ার কথা বলেও এখন কেন সরকারি বাসা নেওয়া হয়েছে।

এর ব্যাখ্যায় তিনি বলেন, বাসাটি তাকে বা তার পরিবারের নামে দলিল করে দেওয়া হয়নি। বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হলেও তিনি সেখানে থাকেন না। রাষ্ট্রীয় কিছু কার্যক্রম পরিচালনার জন্যই তিনি বাসাটি ব্যবহার করেন।

বাসাটি ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিরোধীদলীয় নেতা বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমসি-এর মতো বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করতে একটি উপযুক্ত জায়গার প্রয়োজন হয়। রাষ্ট্রীয় এসব আনুষ্ঠানিক কাজ সম্পাদনের উদ্দেশ্যেই মূলত বাসাটি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ ভেঙে গেলে কিংবা দায়িত্বের মেয়াদ শেষ হলে সরকারি সম্পদ যথাযথভাবে বুঝিয়ে দিয়ে তারা নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে চলে যাবেন। এটি কোনো ব্যক্তিগত সুবিধা বা সম্পদ নয় বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নামমাত্র মূল্যে সরকারি প্লট কিংবা ট্যাক্স-ফ্রি গাড়ি না নেওয়ার যে ঘোষণা তারা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, এখনো সেই অবস্থান থেকে তারা সরে আসেননি।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি বাসা নেওয়ার বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x