ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সং/ঘ/র্ষে চালকের মৃ/ত্যু

ভোলার ইলিশায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জালাল আহম্মেদ (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ভোলা-ইলিশা সড়কের ইলিশা রাস্তার মাথা এলাকায় মাইক্রোবাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জালাল আহম্মেদ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরমোনষা গ্রামের মৃত আফতার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে দুপুরে ভোলা থেকে ছেড়ে একটি অটোরিকশা ভোলা-ইলিশা সড়কের ইলিশা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক জালাল আহম্মেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জালাল আহম্মেদের মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সং/ঘ/র্ষে চালকের মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x