ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু

নওগাঁর পোরশায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে। বাবা-ছেলে যৌথভাবে উপজেলার তাঁতীপাড়া মোড়ে হোটেল ও মিষ্টির ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দোকানের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার কথা বলে বের হন আল মামুন। দুপুর ১২টার দিকে বড়গ্রাম শাহুপাড়া গ্রামে তাদের ভাড়া বাসার ছাদে ভেজা কাপড় শুকাতে যান তিনি। সেখানে আগে থেকেই একটি বৈদ্যুতিক তারের অংশ লিক বা ছিদ্র হয়ে ছিল। ভেজা কাপড় নিয়ে ওই তারের সংস্পর্শে আসামাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় বিকট শব্দে তারে আগুন ধরে যায় এবং আল মামুন ছাদ থেকে নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় আল মামুনের ঠোঁটের নিচের অংশ ঝলসে যায় এবং বাম হাতের কনুইয়ের ওপরের অংশ পুড়ে যায়।

ঘটনার পর নিহতের বাবা মো. মোজাফফর হোসেন পোরশা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x