লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান খান সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে বলেন, কোনো কারণ ছাড়াই গভীর রাতে পরিবারের নারী সদস্যদের আটক করে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। তার মতে, এ ঘটনা পাকিস্তানে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলার স্পষ্ট প্রমাণ।
রোববারের লং মার্চ ঠেকানোর কারণ দেখিয়ে সম্প্রতি লাহোরে ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ বেশ কয়েকজন স্বজনকে আটক করে পুলিশ। একই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শত শত নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়।
পাঞ্জাব পাবলিক অর্ডার সংক্রান্ত এমপিও আইনের আওতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণের বিষয়েও কথা বলেন সুলেমান। তিনি এটিকে ‘অমানবিক ও অবৈধ’ বলে উল্লেখ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আরেক ছেলে কাশিম খান লিখেছেন, পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা কিংবা সহিংসতার হুমকি দিয়ে ২৫ কোটি মানুষের একটি দেশকে নীরব করা সম্ভব নয়। কোনো সরকারই জনগণের চেয়ে শক্তিশালী নয়।
অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক বাবু রাম পন্থ এক বিবৃতিতে বলেন, ২৭ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ সমাবেশের আগে সরকার যে দমনপীড়ন চালাচ্ছে, তা বেআইনি।
তিনি রাজনৈতিক পরিচয় কিংবা পরিবারের সদস্য হওয়ার কারণে আটক হওয়া সবাইকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।
রোববারের প্রতিবাদ মিছিল যাতে কোনোভাবেই রাজধানীতে প্রবেশ করতে না পারে, সে জন্য পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে। ইসলামাবাদে প্রবেশের প্রধান সব মহাসড়কে অন্তত ২ হাজার শিপিং কনটেইনার বসিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া ইসলামাবাদে ২২ হাজার, অ্যাটক জেলায় ৩০ হাজার এবং পাশের রাওয়ালপিন্ডিতে আরও ৯ হাজার অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পিটিআই নেতাদের সতর্ক করে বলেছেন, শহর কয়েক দিনের জন্য অচল হয়ে যাবে। এ ধরনের নাটক করে কোনো অর্জন সম্ভব নয়। নিজেদের এবং দলীয় কর্মীদের ঝুঁকির মধ্যে না ফেলে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ‘ব্যাপক হতাহতের ঘটনা’ মোকাবিলায় ইসলামাবাদের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সরকারের এমন কঠোর অবস্থানের মধ্যেও লং মার্চ থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই।
দলটির জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলি বুখারি বলেন, তারা শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। এ আন্দোলন শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে এটি দীর্ঘ সময় ধরে চলতে পারে।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত পৃথক দুটি মামলায় তাকে যথাক্রমে ১৪ বছর ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তার ডান চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
তবে কারাগারে ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পিটিআই নেতাদের দাবি, আদালতের নির্দেশ অমান্য এবং দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ওপর নির্যাতনের প্রতিবাদে এই লং মার্চের মাধ্যমে দেশজুড়ে আন্দোলন আরও জোরালো হবে।
সূত্র: ইত্তেফাক/আরএইচ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন