বগুড়ার সারিয়াকান্দিতে নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। গ্রেপ্তারের পর বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী মোঃ নয়ন প্রাং (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী (ভিটাপাড়া) গ্রামের মোঃ মজনু প্রাংয়ের ছেলে।
অপরদিকে, সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (২৮)-কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার কাঁশাহার গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, মাননীয় সংসদ সদস্য, বগুড়া-১ এবং পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানা এলাকার বিশাল পরিধি ও জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল সীমিত হলেও বিদ্যমান জনবল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মামলা তদন্তসহ পুলিশের বিভিন্ন দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া কিংবা অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত থানা পুলিশকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ ও অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সারিয়াকান্দিকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সচেতনতা, সহযোগিতা ও সময়োপযোগী তথ্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন