ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সোশ্যাল মিডিয়া

চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে লজিক অফ বাংলাদেশ

আজ চ্যানেল আই-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত হন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েবের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করে লজিক অফ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এ সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান, কৃষি সাংবাদিক ও জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব এবং মহাপরিচালক লায়ন এম আলমগীর, যিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক।লজিক অফ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মাশরুর পারভেজ রাফি। এছাড়াও উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর সদস্য ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়া ০২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের একটি দল বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মুরসালিনকে তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরসালিনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া ২৬ সেপ্টেম্বর ২০২৬

সত্য প্রকাশের পথে বাধা নয়’— সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন।

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক’ দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসায় একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছে বলে তাদের অভিযোগ।বক্তারা আরও বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে এবং সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।মানববন্ধনে বক্তাদের বক্তব্যে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টিও উঠে আসে। তাদের দাবি, সংশ্লিষ্ট দাগের জমির বি.আর.এস. রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্তভাবে প্রকাশিত ছিল। পরবর্তীতে ১৯৯০ সালের দিকে ওই এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণ করা হয়। এরপর ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা-শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু-শাশুড়িসহ তিনজন ৩৩ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন বলে দাবি করা হয়।বক্তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের পর খতিয়ানে রাস্তার অংশ পৃথকভাবে কর্তন না হওয়ায় পরবর্তীতে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের দাবি, আবুল কাশেম কাশি রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন এবং সাংবাদিক হিলারী ওই সম্পত্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে।তবে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে আবুল কাশেম কাশির বক্তব্য পাওয়া যায়নি।মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, সমকালের সাংবাদিক মাসুদুল হাসান, আরটিভির প্রতিনিধি জি.এম. ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্তের প্রতিনিধি আল মুজাহিদ বাবু, সাংবাদিক মারুফ হাসান,দৈনিক ডেসটিনি আবু তাহের,   দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল মিয়া, আজকের বসুন্ধরার প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান মিয়া, আমিনুল ইসলাম,  মনোহার আলীসহ স্থানীয় সাংবাদিকরা।

সোশ্যাল মিডিয়া ২২ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ‘দৈনিক যমুনার কথা’র আত্মপ্রকাশ

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তারের সম্পাদনা ও প্রকাশনায় ‘দৈনিক যমুনার কথা’ পত্রিকার প্রথম প্রকাশ পাঠকের হাতে পৌঁছানো শুরু আজ থেকে। দৈনিক যমুনার কথা,সকল দল মতের উর্ধ্বে সংবাদ পরিবেশন করার জন্য সকল সাংবাদিকদের নির্দেশ প্রদান করে। আমাদের ইনসাফ নিউজ ২৪ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মাসুদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান। 

সোশ্যাল মিডিয়া ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা সারজিস আলমের

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হামলাকারীদের তীব্র সমালোচনা করেন এবং বাঁধনের প্রতি সংহতি প্রকাশ করেন।ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। অভিযোগ রয়েছে, এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হয়।ঘটনাটির প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, বাঁধন দেশের জন্য এবং দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই করেছেন। এ কারণে তিনি বাঁধনকে নিয়ে গর্ব প্রকাশ করেন।হামলাকারীদের বাঁধন নিজে ‘বাঙালি ভাই’ বলে সম্বোধন করলেও সারজিস আলম তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, তারা ‘বাঙালি ভাই’ হওয়ার চেয়ে বেশি ‘খুনিদের দালাল’ এবং নিজেদের বিবেকবোধ বিক্রি করে দেওয়া মানুষ।স্ট্যাটাসে সারজিস আরও মন্তব্য করেন, শেখ হাসিনার আমলে দেড় হাজারের কাছাকাছি মানুষ নিহত হওয়ার পরও ওই ব্যক্তিরা তার পক্ষে সাফাই গাইতেন। তাদের মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে দাবি করে তিনি বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করার সুযোগ নেই।বাঁধনের উদ্দেশে সারজিস আলম বলেন, এ ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ, এমন ব্যক্তিদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করা যায় না। একই সঙ্গে তিনি বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’ সূত্র: ইত্তেফাক

সোশ্যাল মিডিয়া ০৮ সেপ্টেম্বর ২০২৬

দরদের অজুহাতে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

ইসলামি উত্তরাধিকার ও হেবা (দান) সম্পর্কিত আইনে পরিবর্তনের উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বাবা-মায়ের প্রতি দরদ দেখানোর অজুহাতে ধর্মীয় বিধানের ক্ষেত্রে ‘অতিরিক্ত মাতব্বরি’ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মহান আল্লাহর নির্ধারিত আইনই মানুষের জন্য সর্বাধিক কল্যাণকর।সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী বলেন, বাবা-মায়ের প্রতি দরদ দেখানোর কথা বলে দান করা সম্পত্তি-সংক্রান্ত আইন (হেবা) পরিবর্তন করা হলে পরবর্তী সময়ে প্রশ্ন উঠতে পারে—ছেলে ও মেয়ে দুজনই যখন নিজের সন্তান, তাহলে সম্পত্তি কম-বেশি দেওয়ার কারণ কী? এভাবেই আরও নানা ধরনের ‘দরদ’ দেখানোর প্রসঙ্গ সামনে আসতে পারে। তাই এই ‘দরদ-দরদ খেলা’ এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন। তাঁর চেয়ে বান্দার প্রতি বেশি দরদী আর কেউ হতে পারেন না। তিনি যে আইন নির্ধারণ করেছেন, তা সবার কল্যাণের জন্যই করেছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত মাতব্বরির কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, আল্লাহর নির্দেশের কোনো বিষয় মানুষের বোধগম্য না হলেও তার মধ্যে কল্যাণ রয়েছে—এটি মেনে নেওয়াই ঈমানের পরিচয়। আর যে ব্যক্তি তা মেনে নেয়, সে-ই মুসলিম। সূত্র: ইত্তেফাক

সোশ্যাল মিডিয়া ০৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তাঞ্চল প্রেসক্লাব এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির

স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অঙ্গীকার নিয়ে অবশেষে নতুন উদ্যমে যাত্রা শুরু করল কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী 'মুক্তাঞ্চল প্রেসক্লাব'। দীর্ঘ ৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে গতকাল ২৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী ২ (দুই) বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন-এর রৌমারী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (সাজু) সভাপতি এবং জাতীয় দৈনিক অভয়নগর-এর রৌমারী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মেহেদী হাসান  দৈনিক আশার আলো এবং সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম ফারুকী (দৈনিক বাংলাদেশ সমাচার)। ৭ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য মুক্তাঞ্চল প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠার ইতিহাস ও পুনর্জাগরণ উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে "মুক্ত চিন্তা, সত্য প্রকাশ, রৌমারীর মূল ধারার বিকাশ" এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে রৌমারীর থানা রোড, জামে জামে মসজিদ সংলগ্ন, জাহানারা মার্কেটে স্থায়ী প্রাতিষ্ঠানিক বার্তা নিয়ে যাত্রা শুরু করেছিল 'মুক্তাঞ্চল প্রেসক্লাব'। শুরুতে একদল তরুণ ও উদ্দীপ্ত সংবাদকর্মীকে নিয়ে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে এর কার্যক্রম পুরোদমে শুরু হলেও পরবর্তীতে নানা বাস্তবমুখী জটিলতায় এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ২৮ আগস্টের সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করল। দুর্নীতির বিরুদ্ধে ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মুক্তাঞ্চল প্রেসক্লাব কেবল সাংবাদিকদের একটি পেশাগত সংগঠন হিসেবেই থাকবে না, বরং এটি হবে রৌমারী ও তার আশেপাশের অঞ্চলের অবহেলিত মানুষের মৌলিক অধিকার আদায়, আঞ্চলিক সমস্যা, নদীভাঙন, অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে এক আপসহীন বলিষ্ঠ কণ্ঠস্বর। নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সাজু) ও সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জাকির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং তরুণ লেখকদের জন্য একটি সুস্থ-সুন্দর সাংবাদিকতার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। রৌমারীর সম্ভাবনা ও সমস্যাগুলোকে জাতীয় গণমাধ্যমে বলিষ্ঠভাবে তুলে ধরতে মুক্তাঞ্চল প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।" উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণমাধ্যমকর্মীগণ আশা প্রকাশ করেন যে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে মুক্তাঞ্চল প্রেসক্লাব রৌমারী অঞ্চলে সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ বস্তুভিত্তিক সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোশ্যাল মিডিয়া ১৯ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী হিসেবে বিবেচনা করা হয়। অতিবৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতনিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ১০ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাসএদিকে সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলের নদীবন্দরেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনানিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রে থাকা মাছ ধরার নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। [বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর](https://www.bmd.gov.bd/bn/?utm_source=chatgpt.com)

জাতীয় ১৭ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে মারধর ও ৩ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।

জামালপুরের বকশীগঞ্জে জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে মারধর, হত্যার হুমকি ও ৩ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর শুক্রবার (১৪ আগস্ট) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় তলায় জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজনকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।এ ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগের বাদী মো. দুলাল মিয়া। অভিযোগে তিনি মো. সারাজ উদ্দিন মাষ্টার, মো. আনিছ মিয়া, মো. পলকসহ কয়েকজনকে অভিযুক্ত করেছেন।দুলাল মিয়ার অভিযোগ, জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জেরে তার বড় ভাই বিলাল হোসেন ও বোন রুমি বেগমের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। পরে তাদের সাব-রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে রুমি বেগমকে ধাক্কা দেওয়া হলে তার কোলে থাকা শিশুর মাথায় আঘাত লাগে বলেও অভিযোগ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, পরে তাদের একটি কক্ষে নিয়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন দুলাল মিয়া।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ সময় এক সাক্ষীর শপিং ব্যাগে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা অভিযুক্ত আনিছ মিয়া নিয়ে চলে যান। পরে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় কয়েকজন আহত হলে তাদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর দুলাল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।শুক্রবার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়া ১৪ আগস্ট ২০২৬

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারগাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুল ইসলাম রায়হান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারের পানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুরাতন বাজারের পানপট্টিতে রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম রায়হানকে আটক করা হয়। পরে তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মোঃ আব্দুর রহমান ইদ্রিস আলীর ছেলে।

সোশ্যাল মিডিয়া ০৮ আগস্ট ২০২৬