ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সোশ্যাল মিডিয়া

চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে লজিক অফ বাংলাদেশ

আজ চ্যানেল আই-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত হন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েবের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করে লজিক অফ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এ সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান, কৃষি সাংবাদিক ও জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব এবং মহাপরিচালক লায়ন এম আলমগীর, যিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক।

লজিক অফ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মাশরুর পারভেজ রাফি। এছাড়াও উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর সদস্য ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে লজিক অফ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x