ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। অভিযোগ রয়েছে, এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হয়।
ঘটনাটির প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, বাঁধন দেশের জন্য এবং দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই করেছেন। এ কারণে তিনি বাঁধনকে নিয়ে গর্ব প্রকাশ করেন।
হামলাকারীদের বাঁধন নিজে ‘বাঙালি ভাই’ বলে সম্বোধন করলেও সারজিস আলম তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, তারা ‘বাঙালি ভাই’ হওয়ার চেয়ে বেশি ‘খুনিদের দালাল’ এবং নিজেদের বিবেকবোধ বিক্রি করে দেওয়া মানুষ।
স্ট্যাটাসে সারজিস আরও মন্তব্য করেন, শেখ হাসিনার আমলে দেড় হাজারের কাছাকাছি মানুষ নিহত হওয়ার পরও ওই ব্যক্তিরা তার পক্ষে সাফাই গাইতেন। তাদের মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে দাবি করে তিনি বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করার সুযোগ নেই।
বাঁধনের উদ্দেশে সারজিস আলম বলেন, এ ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ, এমন ব্যক্তিদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করা যায় না। একই সঙ্গে তিনি বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন