ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x