ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ফেনী কলেজ ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে সম্পাদক - সাংবাদিকদের চার জিডি

ফেসবুক লাইভে সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য, হুমকি ও বিভিন্ন অভিযোগ তোলার ঘটনায় ফেনী কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সম্পাদক ও তিন সাংবাদিক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় পৃথক চারটি জিডি করেন সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, এনটিভি অনলাইনের ফেনী প্রতিনিধি জাহিদুল আলম রাজন, ৭১ টিভির ফেনী ব্যুরোর ফটো সাংবাদিক আবদুল আল নোমান এবং সাপ্তাহিক ফেনী সমাচারের স্টাফ রিপোর্টার কাওছার আহমেদ।

জিডি করা চারজনের অভিযোগ, চুমকি আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তার অভিযোগের পাশাপাশি তার পাঁচ বছর বয়সী সন্তানকে অপহরণের অভিযোগ তোলা হয়। এছাড়া সন্তান অপহরণের ঘটনায় মামলা করা এবং তিনি আত্মহত্যা করলে সংশ্লিষ্ট সাংবাদিকদের দায়ী করার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।  সম্পাদক নুর তানজিলা রহমান বলেন, চুমকি আক্তার আগে তার সম্পাদিত পত্রিকায় কাজ করতেন। পরবর্তীতে তার অনৈতিক ও অসাধু ক্রিয়া কলাপের কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই সে ক্রুদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনয়ন করে ও হয়রানির চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ ফেসবুক লাইভে সাংবাদিকদের জড়িয়ে দেওয়া বক্তব্যের কারণে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

অন্যদিকে সাংবাদিক জাহিদুল আলম রাজন, আবদুল আল নোমান ও কাওছার আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সূত্রে চুমকি আক্তারের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। এতে তারা ও তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন।

জিডিতে চারজনই নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

ঘটনা সত্যতার নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চার সাংবাদিকের অভিযোগ পেয়েছি, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেনী কলেজ ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে সম্পাদক - সাংবাদিকদের চার জিডি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x