ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

পাইকগাছায় জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনার পাইকগাছায় স্বত্ব-দখলীয় জমি দখল করে মৎস্যঘের করার চেষ্টা এবং চুরি মামলায় পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ গোলদার (বয়াতী) ও তার শরিকরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাইকগাছা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ গোলদার বলেন, পৌরসভার শিববাটী মৌজায় তাদের প্রায় ৬ দশমিক ৭৬ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন । সর্বশেষ জরিপে জমির কিছু অংশ অন্যদের নামে ভুলভাবে রেকর্ড হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ওই সুযোগে আমিনুল ইসলাম কাজল ও শাহানা সুলতানাসহ কয়েকজন তাদের মৎস্যঘের দখলের চেষ্টা এবং ঘেরের মাছ ও মালামাল নিয়ে যাওয়ার মাধ্যমে ক্ষতি করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তাদের পক্ষের লোকজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা করা হয় বলেও জানান তিনি। ওই মামলায় কহিনুর বেগম ও আসাদুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আব্দুল মজিদ জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেঃ ১০৯/২৩ ও দেঃ ৩৪/২৩ নম্বরে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জমি ও ঘেরের দখল ফিরে পাওয়া, মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলের সুযোগসহ চার দফা দাবি জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাইকগাছায় জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x