ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে নওগাঁ জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা। নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতন হলে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x