ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ভূল্লীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৪ ঘর ভস্মীভূত

আগুন

ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের কুমারপুর ফরেস্টের ডাংগা পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) আনুমানিক সকাল ৮:৩০ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভ্যান চালক সোনাফুল ইসলামের ৩টি শোবার ঘর ও ১টি রান্নাঘর পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারটির ৪ জন সদস্য বাড়িতে অবস্থান করছিলেন। এসময় সোনাফুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আজিজুলের বন্ধ ঘর থেকে হঠাৎ বৈদ্যুতিক শকের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ৪টি ঘরকে গ্রাস করে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরের লোকজন কেবল পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই বের করতে পারেননি। এতে নগদ টাকা, আসবাবপত্র ও মালামালসহ আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভূল্লীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৪ ঘর ভস্মীভূত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x