ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

যশোরে নড়াইল এক্সপ্রেসে মিলল ১,২৭০ ইয়াবা, ২ মহিলা গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) ও তার সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী। অপর আসামি শিউলি বেগম একই এলাকার রিজাউল করিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নড়াইল এক্সপ্রেসে মিলল ১,২৭০ ইয়াবা, ২ মহিলা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) ও তার সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী। অপর আসামি শিউলি বেগম একই এলাকার রিজাউল করিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x