ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর।

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় উফেজা বেগম ও ফরিদা বেগম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। এ সময় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর।

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x