জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইমরান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা শিরিনা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কামালপুর বাজারসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের হাফিজুর রহমান ও শিরিনা বেগমের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমরান ও তার মা বকশীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশায় করে রাজীবপুরের দিকে যাচ্ছিলেন। পথে কামালপুর বাজারসংলগ্ন মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমরান ও তার মা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ভ্যানচালক ভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন