ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

খুলনার পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বুধবার (১৪ অক্টোবর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাট সংলগ্ন ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এমপি আবুল কালাম আজাদ বলেন, নদীভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা ও বসতভিটার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা কারণে বিভিন্ন এলাকায় নদীভাঙনের তীব্রতা বাড়ছে। এতে কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে।

তিনি আরও বলেন, “সামনে ঘূর্ণিঝড়ের মৌসুম। এর আগেই নদীভাঙন রোধে জরুরি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।” এ সময় তিনি মাহমুদকাটীসহ আশপাশের ভাঙনকবলিত এলাকার সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, চেয়ারম্যান প্রার্থী মুফতি মাওলানা আব্দুল হান্নান, ডা. কালিদাস রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x