ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

নওগাঁয় বাংলাদেশ চাতাল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

চাতাল শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়

চাতাল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, মর্যাদা প্রতিষ্ঠা এবং শ্রমিকদের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চাতাল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁর আতাউর রহমান কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য—“চাতাল শ্রমিকের অধিকার চাই, মর্যাদা নিয়ে বাঁচতে চাই।” এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের ন্যায্য দাবি, অধিকার সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের প্রত্যাশা তুলে ধরা হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠনটির সহ-সভাপতি মো. গোলাম রব্বানীর।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খন্দকার মুহা. আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সবুর এবং সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চাতাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. মো. জিয়াউল হক।

আয়োজকরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে চাতাল শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।

চাতাল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সম্মেলনটি শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নওগাঁয় বাংলাদেশ চাতাল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x