ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী স্বপ্নের সড়কে পুরোদমে কাজ, ভালো কাজের দাবি এলাকাবাসীর।

ভোর থেকে শুরু হয়। এক্সকেভেটরের গর্জন, ডাম্প ট্রাকের আনাগোনা। সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে ভেটখালী পর্যন্ত পুরো রাস্তা জুড়ে এখন কর্মযজ্ঞ।

এই রাস্তার জন্য মানুষ কত বছর অপেক্ষা করেছে! বৃষ্টি হলেই কাদা, শুকনা মৌসুমে ধুলো। রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্ট, বাচ্চাদের স্কুলে যেতে কষ্ট। সেই রাস্তা এখন নতুন করে হচ্ছে। তাই এলাকার মানুষ খুশি।

তবে এই খুশির মধ্যে একটা চিন্তাও আছে। কাজটা কি ভালো হবে তো? রাস্তা কি টিকবে তো?

দিনের বেলায় কাজ চলে বলে একটু ভোগান্তি হচ্ছে। ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল আটকে যাচ্ছে। মানুষ একটু বিরক্ত হলেও মুখে বলছে, "এই কষ্ট কয়দিনের। রাস্তা ভালো হলে সব কষ্ট ভুলে যাব।"

কিন্তু এলাকার মানুষের একটাই কথা, এই রাস্তায় কোনো ফাঁকি চলবে না।

ভেটখালী বাজারের এক ব্যবসায়ী বলেন, "আমরা চাই রাস্তাটা যেন মজবুত হয়। ভালো মাল দিয়ে কাজ হোক। অফিসাররা এসে দেখে যাক। এই রাস্তা আমাদের স্বপ্ন, এই স্বপ্ন যেন ভেঙে না যায়।"

এলাকার সবার দাবি একটাই - দুর্নীতিমুক্ত, সুন্দর একটা রাস্তা চাই।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী স্বপ্নের সড়কে পুরোদমে কাজ, ভালো কাজের দাবি এলাকাবাসীর।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x