ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি।

ছবিঃ সংগৃহিত

জামালপুরের বকশীগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ দিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিবসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি।

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x