ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা

ছবি: ইনসাফ টাইমস ২৪

ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনপুরা উপজেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার  সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এ সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় ৭ নভেম্বরকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ গঠনে তাঁর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব ডা. কামাল উদ্দিন ও আঃ খালেক সেলিম মোল্লা, যুগ্ম সম্পাদক আঃ রহিম ফরাজি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আঃ রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x