এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, "দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন এমনিতেই দুর্বিষহ। এর মধ্যে রান্নার মতো মৌলিক প্রয়োজনের এলপিজি গ্যাসের দাম একসঙ্গে ২২৩ টাকা বৃদ্ধি জনজীবনে চরম নতুন চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার এই নীতি অবিলম্বে বন্ধ করতে হবে।।" তিনি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।
পাশাপাশি চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরও বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। অবিলম্বে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাঁদের অধিকার নিশ্চিত করতে হবে।"খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।মানববন্ধন থেকে এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং জনস্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন