ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সাক্ষাৎকার

মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন, সেবার মানোন্নয়ন ও সমন্বয় নিয়ে আলোচনা

নেত্রকোনার মদন উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা অন্ত কাপুর

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরু হুদা খান, ওসি (তদন্ত) অসীম কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণতোষ ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মতিউর রহমান এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পরশ

এছাড়াও উপস্থিত ছিলেন মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এবং দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মো. মোশাররফ হোসেন বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার কার্যকারিতা বৃদ্ধিতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x