ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

আগাম বন্যায় মদনের হাওড়ে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে খামারি ও কৃষক

নেত্রকোনার মদন উপজেলার হাওড়াঞ্চলে আগাম বন্যা ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে গবাদিপশুর খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বিস্তীর্ণ চারণভূমি পানিতে তলিয়ে যাওয়ায় মাঠে ঘাসের অস্তিত্ব নেই। একই সঙ্গে সংরক্ষণ করে রাখা ধানের খড় ও অন্যান্য গোখাদ্য নষ্ট হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার হাজারো কৃষক ও খামারি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েক দিন ধরে হাওড়ের বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে। ফলে ঘাস ও গোখাদ্য পচে গেছে। অনেক স্থানে দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় গবাদিপশু স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছে না। এতে পশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অনেক গবাদিপশু দুর্বল হয়ে পড়ছে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

মদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম বলেন, “আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। তবে টানা বৃষ্টি ও আগাম বন্যার কারণে গোখাদ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। খামারিদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “বন্যা পরিস্থিতিতে মানুষের পাশাপাশি গবাদিপশুর মালিকরাও চরম সংকটে রয়েছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।”

ভুক্তভোগী কৃষক ও খামারিদের দাবি, দ্রুত জরুরি ভিত্তিতে গোখাদ্য, খড় ও প্রাণিসম্পদ সহায়তা প্রদান করা না হলে গবাদিপশু রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তারা ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য বিশেষ প্রণোদনা ও জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আগাম বন্যায় মদনের হাওড়ে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে খামারি ও কৃষক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x