নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদসহ শ্রীমতি লতা রানী (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৫ জুলাই (বুধবার) বিকাল ৪টার দিকে পত্নীতলা থানার একটি চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার পুলিশ সদস্যরা উপজেলার উষ্টি হাটপুকুর গ্রামের ধনেশ্বর ওরফে ধনির বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে ১৩.৭৫ লিটার চোলাইমদ উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী লতা রানীকে আটক করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন