উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয়; পানি শোধনাগার চালুর দাবি পৌরবাসীর, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
নতুন কোনো কর আরোপ ছাড়াই বরগুনার বেতাগী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বেতাগী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন।
বাজেট উপস্থাপনকালে তিনি জানান, নতুন করে নাগরিকদের ওপর কোনো করের বোঝা না চাপিয়েই অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. রাশেদ ইকবাল, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান হাওলাদার, বেতাগী সরকারি কলেজের অধ্যাপক মো. শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আসাদুল ইসলাম চিনু, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সাইদুল ইসলাম মন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষভাবে আলোচনায় আসে নবনির্মিত পানি শোধনাগার প্রকল্পের বিষয়টি। প্রকল্পের নির্মাণকাজ শেষ হলেও এখনো পৌরবাসী এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন উপস্থিত নাগরিকরা।
পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী দ্রুত পানি সরবরাহ কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার মাধ্যমে বেতাগী পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন