বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য কৌশলগত খাতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি ভবিষ্যতে অর্থনৈতিক, কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জলবায়ু, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন