নওগাঁর পোরশা উপজেলা থেকে ঠাকুরগাঁও রুটে বহুল কাঙ্ক্ষিত বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ই জুলাই আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। নতুন এই এসি বাস সার্ভিস চালুর ফলে পোরশা ও ঠাকুরগাঁওয়ের মধ্যকার যাত্রী সাধারণের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্বোধনের পর ১৭ই জুলাই থেকে বাসটি নিয়মিতভাবে প্রতিদিন সকাল ৬:৪৫ মিনিটে পোরশার নিতপুর থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আজ পোরশা উপজেলার নিতপুর এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, নিতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, পোরশা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা সজিব এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আঃ বারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পোরশার সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতেই এই এসি বাস সার্ভিসটি চালু করা হয়েছে। এটি শুধু যাত্রী সাধারণের কষ্টই কমাবে না, বরং দুই অঞ্চলের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত ও উন্নত যাত্রীসেবা বজায় রাখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
পরিশেষে, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। নতুন এ বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন