ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সাক্ষাৎকার

নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে মহানগর যুবদলের নবনিযুক্ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক আক্তারুল হাসান অপু এবং সারওয়ার পারভেজ রকি।

বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত দুই নেতা তাদের নতুন দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও শুভকামনা কামনা করেন। এ সময় তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং রাজশাহীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবনিযুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে মহানগর যুবদলের নবনিযুক্ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক আক্তারুল হাসান অপু এবং সারওয়ার পারভেজ রকি।

বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত দুই নেতা তাদের নতুন দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও শুভকামনা কামনা করেন। এ সময় তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং রাজশাহীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবনিযুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x