দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নে কৃষকদের জন্য ‘কৃষক স্মার্ট কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। এর ফলে ভবিষ্যতে কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণসহ বিভিন্ন সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিনা খাতুন বলেন, “প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণই স্মার্ট কৃষি ব্যবস্থার অন্যতম ভিত্তি। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি প্রণোদনা, কৃষিঋণ ও অন্যান্য কৃষিসেবা গ্রহণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।”
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কৃষক স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরে কৃষকদের এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি সহযোগিতা প্রদান করেন খানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাদী।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোবার আলী মণ্ডল, সমাজসেবক মো. লোকমান হাকিম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফ্ল্যাব্রিয়াস হেমব্রম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর আলী, সংরক্ষিত মহিলা সদস্য শিতলী পাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের আওতায় ইউনিয়নের সব প্রকৃত কৃষকের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। ফলে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণ এবং অন্যান্য কৃষিসেবা দ্রুত ও নির্ভুলভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন