ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

রোপা আমন ধানে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষণ, কৃষকদের পরামর্শ

চলতি মৌসুমে রোপা আমন ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষণ এবং পোকার আক্রমণ দেখা দিলে পরবর্তী করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে।

এ সময় কৃষকদের ধানক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করার পাশাপাশি ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে উপকারী পোকা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষকদের উদ্দেশ্যে পরামর্শ প্রদান করেন কৃষি অফিসার মামুন উর রশিদ, কৃষিবিদ শাহীন আকতার,এবং আঃ রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।

কৃষি কর্মকর্তারা বলেন, ধানক্ষেতে পোকামাকড়ের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করলে ক্ষতিকর পোকার আক্রমণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। তাই অপ্রয়োজনীয়ভাবে কীটনাশক ব্যবহার না করে পরিস্থিতি অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রোপা আমন ধানে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষণ, কৃষকদের পরামর্শ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি মৌসুমে রোপা আমন ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষণ এবং পোকার আক্রমণ দেখা দিলে পরবর্তী করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে।

এ সময় কৃষকদের ধানক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করার পাশাপাশি ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে উপকারী পোকা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষকদের উদ্দেশ্যে পরামর্শ প্রদান করেন কৃষি অফিসার মামুন উর রশিদ, কৃষিবিদ শাহীন আকতার,এবং আঃ রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।

কৃষি কর্মকর্তারা বলেন, ধানক্ষেতে পোকামাকড়ের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করলে ক্ষতিকর পোকার আক্রমণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। তাই অপ্রয়োজনীয়ভাবে কীটনাশক ব্যবহার না করে পরিস্থিতি অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x