বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় শ্রমিক শক্তি সাতক্ষীরা জেলা শাখার সদস্যবৃন্দ।
আজ (১৮ জুলাই) নেতৃবৃন্দ শহীদের কবরস্থানে উপস্থিত হয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁরা শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, "শহীদ আসিফসহ সকল বীর শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হতে পারে না। একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।"
উক্ত জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় শ্রমিক শক্তির সাতক্ষীরা জেলা ও বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন