ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি: পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা জাতীয় ঐক্য প্রথম ভেঙেছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাইয়ের চেতনা বিকৃত করা এবং শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতাও করেছে দলটি।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে অনুষ্ঠিত ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির হাকিমপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি যদি নিজেদের অবস্থান সংশোধন করে, তাহলে আবারও বাংলাদেশে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠতে পারে। তবে আওয়ামী লীগের মতো একই ধরনের রাজনৈতিক ধারা অনুসরণ করলে ভবিষ্যতেও বিএনপির বিরুদ্ধেও শক্ত রাজনৈতিক লড়াই চলবে।”

পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির অন্যতম নেতা সারজিস আলমও। তিনি ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, “যে দেশ একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করে না, বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা দেয় না, খরার সময় পানি আটকে রাখে এবং বর্ষাকালে পানি ছেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে, তারা কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না।”

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা গণভোট বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকট সমাধান, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি: পাটওয়ারী।

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x