ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিনাজপুর নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

ঢাকা, ১৮ জুলাই: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভা করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের অবস্থা, দলীয় সম্প্রসারণ, সাংগঠনিক গতিশীলতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমান দলকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, শক্তিশালী সংগঠনই বিএনপির সবচেয়ে বড় সম্পদ। তাই ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দলকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিএনপি চেয়ারম্যানকে অবহিত করেন। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

বৈঠক শেষে দলীয় সূত্র জানায়, দেশব্যাপী বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিনাজপুর নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x