জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী বীর শহীদ আসিফ হাসানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের অস্কারপুর গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ আসিফের স্মৃতি সংরক্ষণে তাঁর নামে সরকারি সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক স্থাপনার নামকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুহাদ্দিস রবিউল বাসার।
প্রধান অতিথির উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “বীর শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। সময়ের পরিক্রমায় তাঁর আত্মদান যেন বিস্মৃত না হয় এবং নতুন প্রজন্ম যেন তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে পারে, সেজন্য তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রয়োজন।”
তিনি এমপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এলাকার কোনো গুরুত্বপূর্ণ সরকারি সড়ক, চত্বর বা প্রধান রাস্তার নাম শহীদ আসিফ হাসানের নামে নামকরণ করা হোক। পাশাপাশি নতুন কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, লাইব্রেরি কিংবা জনকল্যাণমূলক স্থাপনা তাঁর নামে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হোক। এতে ভবিষ্যৎ প্রজন্ম শহীদ আসিফের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।”
আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ আসিফ হাসানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন