ঝালকাঠি: জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (১৯ জুলাই) ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় বাগড়ি বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হবে।
এই পদযাত্রায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন। দক্ষিণাঞ্চলের এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত থাকবেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন।কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও নেতাকর্মীরা এতে যোগ দেবেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এই পদযাত্রা। গণভোট বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজাপুরে এ আয়োজন।
রাজাপুর উপজেলা এনসিপি সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী ও দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন