ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিনগর রেল কলোনিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মো. সাচ্চু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার সাচ্চু মিয়া কাশিনগর রেল কলোনি এলাকার বাসিন্দা। তিনি মৃত চাঁন মিয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ জুলাই) তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন