ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু

রাজশাহী ১৯ জুলাই ২০২৬।

রাজশাহীতে জুলাই মাসের টিসিবির

পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এই কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক জানিয়েছেন, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট এক লাখ চুয়াত্তর হাজার সাতান্ন জন কার্ডধারী পরিবার এই সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টি সহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভুর্তুকি মুল্যের পন্য বিক্রি করা হচ্ছে। এবারে চারশ আটান্ন টাকার

প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই ধরনের সাবান দেওয়া হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল দুইশ টাকা, দুই কেজি মসুর ডাল একশ বিশ টাকা এবং এক কেজি চিনি সত্তর টাকা।

পঁয়তাল্লিশ টাকা মুল্যের গায়ে মাখা সাবান ও তেইশ টাকা দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে । একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন আবার নাও নিতে পারবেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে।

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভূর্তুকি মুল্যে চাল বিক্রি করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x