ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নাটোরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাটোর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠ, ড্রিল শেড ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে আয়োজিত এই প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ শাওন বাদশা।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল এবং রিজার্ভ অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসসমূহ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড, স্বাস্থ্য সচেতনতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের ব্যক্তিগত এবং পেশাগত সমস্যাগুলো গুরুত্বের সাথে শোনেন। তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি বাকি সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন তিনি। সভায় ধর্ষণ মামলার আসামি দ্রুত গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন পারফরম্যান্সের ভিত্তিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় গত ৭ জুন শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণকারী সিংড়া থানায় কর্মরত কনস্টেবল মো: বজলুর রহমানের প্রতি গভীর শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম। সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোর, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলীসহ নাটোর জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

নাটোরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x