ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তার মতে, সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। এ বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব। তিনি জানান, বিষয়টি নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিরোধী দলগুলোকে সেই কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x