পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) মহিপুর থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মো. নুর ইসলামকে গ্রেপ্তার করে। তিনি কুয়াকাটা এলাকার বাসিন্দা।
জানা গেছে, মো. নুর ইসলামের বিরুদ্ধে সিআর মামলা নং-১০৬৬/২৪-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৩৮ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় কার্যকর করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন