সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ।
পুলিশের একটি সূত্র জানায়, সাহেদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পল্লবী থানা পুলিশের চাহিদার ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।
এর আগে ২০২০ সালের ৭ জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে।
ওই মামলার নয় দিন পর, ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়।
পরবর্তীতে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরের এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৪ সালের ১১ জানুয়ারি বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার সাজা বাতিল করে খালাস দেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন