তিনি জানান, আন্দোলন অব্যাহত থাকবে এবং যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা সরে যাবেন না।
সোমবার দিনভর দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া বক্তব্যে অভিজিৎ দিপকে বলেন, মঙ্গলবারও সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে এবং আন্দোলনস্থল ত্যাগের কোনো পরিকল্পনা নেই।
এর আগে সোমবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের স্থাপিত মঞ্চ সরিয়ে দেয়। পরে সিজেপির কর্মী-সমর্থকেরা আবার সেখানে জড়ো হয়ে নতুন একটি তাঁবু ও অস্থায়ী মঞ্চ নির্মাণ করে আন্দোলন চালিয়ে যান। গত ৬ জুন থেকে দলটির নেতাকর্মীরা যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। একই দাবিতে এর আগে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়।
সোমবার বৃষ্টির মধ্যেও আন্দোলন অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। বৃষ্টিতে ভিজেই অভিজিৎ দিপকে অন্যান্য নেতাদের সঙ্গে মানবশৃঙ্খলের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন।
বিক্ষোভস্থলে উপস্থিত সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাশাপাশি পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলের অভ্যন্তরে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন