সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমকে প্রহসন আখ্যা দিয়ে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি এ ধরনের কার্যক্রম থেকে সরে এসে দ্রুত গণরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ে রক্তাক্ত জুব্বা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে সেমিনারটির আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স (এনইউএ)।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ও চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে। তার দাবি, এমন পদক্ষেপ সরকারের জন্য আত্মঘাতী হতে পারে।
বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা কাজে লাগিয়ে সরকার ক্ষমতায় এলেও এখন তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন